প্রোজেক্ট টাইগারের সুবর্ণ জয়ন্তী

।। স্বর্ণালী মান্না ।।

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাত ধরে ১৯৭৫ সালের ১লা এপ্রিল শুরু হয় “প্রোজেক্ট টাইগার” । ৯টি ব্যঘ্র প্রকল্প নিয়ে শুরু হলেও আজ তা বেড়ে দাড়িয়েছে ৫৩ টি ব্যঘ্র প্রকল্পে । আজ ৭৫,০০০ বর্গ কিলোমিটার যায়গা এই প্রকল্পের অন্তর্ভুক্ত ।

ভারতে প্রায় ৩০০০টি বাঘ রয়েছে । বিশ্বের প্রায় ৭০% বাঘ আজ ভারতে আছে । সরকারি সুত্র অনুযায়ী, প্রত্যেক বছর গড়ে ৬% করে বাড়ে এই সংখ্যা । পরিবেশ মন্ত্রী, ভুপেন্দর যাদব জানিয়েছেন “প্রোজেক্ট টাইগার” বিলুপ্তির হাত থেকে বাঘকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে ।

আগামী ৯ই এপ্রিল মাইসুরুতে কেন্দ্রীয় সরকার ৩ দিন ব্যাপী অনুষ্ঠানে “প্রোজেক্ট টাইগারের” সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে ।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্র মোদী ভারতে বাঘের সর্বশেষ পরিসংখ্যান ঘোষণা করবেন ।

কংগ্রেসের সাধারন সম্পাদক জয়রাম রমেশ টুইটে জানিয়েছেন যে, গির প্রোজেক্টের ১৫ মাস পরে শ্রীমতি ইন্দিরা গান্ধী প্রোজেক্ট টাইগার নিয়ে অগ্রসর হন । প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছে বাঘের সুরক্ষা ও জঙ্গল সংরক্ষণ সমান ভাবে গুরুত্বপূর্ণ ছিল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube