হিজাব না পরায় আক্রান্ত দুই মহিলা

।।স্বর্ণালী মান্না ।।

ইরানে সম্প্রতি দুজন মহিলাকে আটক করা হয় হিজাব না পরার অপরাধে । এমন কি তাদেরকে এক ব্যক্তি দই ছুঁড়ে আক্রমণ করে বলেও শোনা গেছে । ঘটনাটি ঘটে ইরানের উত্তরপূর্ব শহর, শান্দিজের একটি দোকানে ।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ব্যক্তিটি দুটি মহিলার সাথে কথা বলেন ও ঠিক তার পরেই দইয়ের পাত্র ছুঁড়ে তাদেরকে আঘাত করেন । দোকানের কর্মচারী ব্যক্তিটিকে দোকান থেকে বের করে দেয় ।

পরে ওই দুই মহিলাকে হিজাব না পরার কারনে আটক করা হয় বলেও সুত্রর খবর । ইরানের আধিকারিকদের দাবি অনুযায়ী, এই ঘটনার এখনও তদন্ত চলছে । আক্রান্তকারী ব্যক্তিকে আটক করা হয়েছে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ।  

ইরানের রাষ্ট্রপতি, ইব্রাহিম রাইসি জানিয়েছেন, ইরানে মেয়েদের হিজাব পড়াটাই আইন । আইনি ছাড়পত্র থাকার কারণে হিজাব পরাটা আইনত বাধ্যতামুলক ।অন্যদিকে ইরানের আর এক মন্ত্রী জানান, হিজাব একটি ধর্মীয় প্রয়োজনীয়তা, এর উপর কোনও প্রশ্ন করা চলে না ।

১৯৭৯ সালের বিপ্লবের পর, ইরানের শারিয়া ধর্ম অনুযায়ী মহিলাদের লম্বা, ঢিলেঢালা পোশাক পড়া ও চুল ঢেকে রাখা বাধ্যতামুলক করে দেওয়া হয় । যারা এই নিয়ম মানেননি তাদেরকে অনেক সমসস্যার সম্মুখীন হতে হয়েছে ।

ইরানের এই হিজাব আইনের বিরোধিতা করে ইরানের নাগরিকরা রাস্তায় নেমে আন্দোলন করেছেন । মহিলারা আগেও তাদের হিজাব পুড়িয়ে, চুল কেটে বিরোধিতা করেছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube