কম্প্রেসার সিলিন্ডার ফেটে মৃত্যু

এমব্রয়ডারি কারখানার কম্প্রেসার সিলিন্ডার ফেটে মৃত্যু হল কারখানার মালিকের । রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দেগঙ্গার নূরনগর গ্রাম পঞ্চায়েতের মুক্তারপুর গ্রামে । পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম বরুন ঘোষ (৩৬)। তার বাড়ি দেগঙ্গার নূরনগর গ্রাম পঞ্চায়েতের নুরনগর ঘোষপাড়ায় । পুলিশ ঘটনাটির তদন্ত করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নূরনগর গ্রাম পঞ্চায়েতের মুক্তারপুর গ্রামে বরুণের একটি কম্পিউটার চালিত এমব্রয়ডারি কারখানা আছে । শনিবার সারারাত ওই কারখানায় একজন কর্মচারী কাজ করেছেন । ভোরবেলা ওই কর্মচারী মেশিন বন্ধ করে চলে যায় । পরে, সকালবেলা, কারখানার মালিক বরুণ নিজে যান মেশিন চালাতে ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কারখানা খোলার কিছুক্ষণ পরই একটা বিকট আওয়াজ হয় । আওয়াজ শুনে গ্রামের লোকজন ওই কারখানায় যান । তারা দেখেন মেশিনের কম্প্রেসার সিলিন্ডার ফেটে গেছে। পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বরুণ । স্থানীয়রাই তাকে উদ্ধার করে প্রথমে বারাসাত হাসপাতালে নিয়ে যান । অবস্থার অবনতি হওয়ায় পরে সেখান থেকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় বরুণের । খবর পেয়েই ঘটনাস্থলে যান দেগঙ্গা থানার পুলিশ। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube