দেগঙ্গায় ম্যাক্স বোলেরো গাড়ির ধাক্কায় রক্তাক্ত সাইকেল আরোহী বৃদ্ধকে দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকলেও কোনো পথচারী এগিয়ে আসেনি, এক অমানবিক ছবি দেগঙ্গায় কেউ যখন হাসপাতালে নিয়ে যেতে এগিয়ে এল না, ঠিক সেই সময় বৃদ্ধকে সাহসের সাথে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন এক মহিলা ভ্যান চালক।যদিও শেষ রক্ষা হল না হাসপাতালে মৃত্যু হয় বৃদ্ধ সাইকেল আরোহীর ।
দেগঙ্গার বিশ্বনাথ পুর এলাকায় টাকি রোডে সোমবার সকালে ইঁট বোঝাই ম্যাক্স বোলেরো গাড়ির ধাক্কায় মৃত্যু হয় সাইকেল আরোহী এক বৃদ্ধ।মৃত বৃদ্ধের নাম আয়েপ মাটি(৬০)।স্থানীয় সূত্রে খবর এদিন সকালে সাইকেল চালিয়ে টাকি রোড দিয়ে যাচ্ছিলেন আয়েপ মাটি, পিছন দিক থেকে একটি ইঁট বোঝাই ম্যাক্স বোলেরো গাড়ি ধাক্কা সাইকেল আরোহী বৃদ্ধ কে ধাক্কা মারে বলে অভিযোগ।গাড়ি ফেলে পালিয়ে যায় চালক।অভিযোগ রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে এগিয়ে আসেননি কেউ দীর্ঘক্ষণ রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়েছিল পথচারীরা দেখেও না দেখার ভান করে চলে যায় পাশ কাটিয়ে অবশেষে ভ্যান চালক আজিরা খাতুন সাহসের সাথে রক্তাক্ত ওই বৃদ্ধকে উদ্ধার করে নিয়ে যান বিশ্বনাথ পুর গ্ৰামীণ হাসপাতালে।সেখান থেকে বারাসত হাসপাতালে নিয়ে গেলে মারা যান ওই বৃদ্ধ।দৃর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ,আটক করে ঘাতক গাড়িটি।প্রতক্ষ্যদর্শী দের দাবি দূর্ঘটনায় আহত ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ভ্যানচালক আজিরা খাতুন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

