ভারতীয় সেনাবাহিনীর ট্রাক তিস্তা নদীতে পড়ে যায় । চালকের খোঁজে এগিয়ে আসে তিস্তা রংগিত রেস্কিউউ টিম । টিমের নেতৃত্বে রয়েছেন তিস্তা কন্যা শান্তি রাই।
গতকাল প্রায় 11.30 টায়, ভারতীয় সেনাবাহিনীর ট্রাক অপারেশনাল ডিউটি করার সময় গ্যাংটক থেকে সেবক রাস্তার দিকে যাওয়ার সময় রাস্তা থেকে ছিটকে তিস্তা নদীতে পড়ে যায় । ট্রাকে চালক সহ এক যাত্রী ছিলেন । যাত্রী ট্রাক থেকে ঝাঁপ দিতে সক্ষম হলেও , চোট পান । আহত যাত্রীকে সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় ।
চালক সহ গাড়ি তলিয়ে যায় খরস্রোতা তিস্তার জলে ।চালকের সন্ধান চলছে । দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে । উদ্ধার ও অনুসন্ধান অভিযানে সহায়তার জন্য সেনা ডুবুরিদের মোতায়েন করা হয়েছে।
এসপি কালিম্পং এবং বেসামরিক ডুবুরি এবং রাফটাররাও অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টায় সাহায্য করছেন । সেনাবাহিনী এবং বেসামরিক পুনরুদ্ধার ক্রেন নদী থেকে গাড়িটি বের করতে সহায়তা করছে ।পাশাপাশি তিস্তা রংগিত রেসকিউ টিমের সদস্যরা ভারতীয় জওয়ানের সাহায্যে এগিয়ে আসেন এবং খরস্রোতা জলে নেমে গাড়ি খোঁজার কাজে যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

