নিকাশি সমস্যার কারণে জমে থাকছে জল । ভগবানপুর বিধানসভার কলাবেড়িয়া বাজারে সামান্য বৃষ্টিতেই জমে যায় জল । প্রশাসনকে বারবার জানিয়েও কোনও ফল হয়নি । তাই, এগরা বাজকুল রাজ্য সড়কের কলাবেড়িয়াতে পথ অবরোধ করছেন এলাকার দোকানদার ও স্থানীয় মানুষজন ।
আগামীকাল পূর্ব মেদিনীপুর আসছেন মুখ্যমন্ত্রী । তার আগে নিকাশি সমস্যার কারণে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে পথ অবরোধ করছেন স্থানীয়রা ।এই ঘটনাটি স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলবে প্রশাসনকে ও রাজ্যের শাসক দলকে, এমনটাই মত রাজনৈতিক মহলের ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

