।। তাপস লাহা ।।
রিষড়ার বাগখাল এলাকায় উত্তেজনার পরিস্থিতির খবর, ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বিশাল বাহিনী । এলাকায় থাকা দোকানগুলি বন্ধ করার নির্দেশ দেয় একই সাথে রুট মার্চ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়।
স্থানীয়দের দাবি হঠাৎই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী । যদিও এখন রিষড়ার অন্যান্য এলাকা রয়েছে থমথমে । গতকাল বিজেপির মিছিলে হামলা হয় বলে অভিযোগ ওঠে এবং তারই জেরে মূলত রিষড়ার সন্ধা বাজার,মৈত্রী পথ সহ বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়ে ওঠে । সার্বিক পরিস্থিতিতে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে একই সাথে ব্যহত হচ্ছে ইন্টারনেট পরিষেবা । বন্ধ রয়েছে দোকানপাট । পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর সংখ্যক পুলিশ । স্থানীয় বাসিন্দাদের দাবি তারা চায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক । যদিও বর্ধমান রেঞ্জের ডিআইজি শ্যাম সিং জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

