চুরি গেল খোদ বিদেশমন্ত্রক দফতরের আধিকারিকের জিনিষ

।। স্বর্ণালী মান্না ।।

খোওয়া গেল সরকারি ল্যাপটপ, টাকা ও পরিচয়পত্র ।অসুস্থ মানুষকে সাহায্য করতে গিয়ে, গাড়ি থেকে চুরি গেল মুল্যবাণ জিনিষ ।সম্প্রতি, বিদেশ মন্ত্রক দফতরের ডেপুটি সেক্রেটারির পদমর্যাদার এক আধিকারিকের সাথে ঘটে গেল এমনই ঘটনা ।

পুলিশ সুত্রের খবর, সোমবার সন্ধ্যে ৬.৩০ নাগাদ, কোটলা মুবারাকপুর থানায় চুরির ঘটনা জানিয়ে একটি ফোন আসে ।ঘটনাটি ঘটে এইমসের ২ নং গেটের উলটো দিকে ।

গ্রেটার কৈলাস নিবাসী, বিদেশমন্ত্রক দফতরের ডেপুটি সেক্রেটারির পদমর্যাদার ওই আধিকারিক জানান, তিনি রাস্তায় একজনকে অচৈতন্য অবস্থায় পরে থাকতে দেখে তাঁর দিকে এগিয়ে যান ।রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে উনি তাকে সাহায্য করতে পিসিআরে ফোন করেন । পিসিআর ভ্যান অসুস্থ ব্যক্তিকে নিয়ে চলে গেলে, তিনি তাঁর গাড়িতে ফেরত আসেন ।

তিনি লক্ষ্য করেন তাঁর গাড়ির কাঁচ ভাঙা হয়েছে । চুরি গেছে ২টি মোবাইল ফোন সমেত, সরকারি ল্যাপটপ, কূটনৈতিক পাসপোর্ট, সরকারি পরিচয়পত্র, ব্যাঙ্কের কার্ড, ২০ ইউরো ও ৭০০০ টাকা ।  

আইপিসির ৩৭৯ ও ৪২৭ ধারায় মামলা রুজু করা হয় কোটলা মুবারাকপুর থানায় । দুষ্কৃতীদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube