গৃহবধূর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

মঙ্গলবারে স্বামীর সঙ্গে অশান্তি হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন ওই গৃহবধূ ।তাঁকে খুন করা হয় বলে অভিযোগ তাঁর স্বামীর বিরুদ্ধে ।

বৃহস্পতিবার সকালে, ডোমজুড়ের কেশবপুর এলাকায়, মধুমিতা দাস নামে বছর ৩০-এর ওই গৃহবধূকে বাড়ি থেকে ৫০ মিটার দূরে একটি পুকুরে ভাসতে দেখা যায় । স্থানীয় বাসিন্দাদের মতে ওই মৃতদেহ নজরে এলে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । তারা পুকুর পাড়ের চার পাশে ভিড় জমাতে থাকেন ।  

ঘটনাস্থলে ছুটে যায় ডোমজুড় থানার পুলিশ ।ইতিমধ্যেই, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । মৃতার পরিবারের লোকজন জানিয়েছেন, ১২ বছর আগে মধুমিতার সঙ্গে তাপস দাসের বিয়ে হয় । বিয়ের পর পারিবারিক অশান্তি লেগেই থাকত । স্ত্রীকে তাপস মারধর করত বলে জানা গিয়েছে । তাদের একটি ৯ বছরের পুত্রসন্তান রয়েছে ।  

অভিযোগ, গত মঙ্গলবার রাতে মধুমিতার সঙ্গে তার স্বামীর অশান্তি হয় । তারপর থেকেই মধুমিতার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না । তার বাপের বাড়ির লোকজন ডোমজুড় থানায় নিখোঁজের ডায়েরি করেন । তারপরই আজ সকালে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার হয় । বাড়ির লোকের অভিযোগ তার স্বামী তাকে খুন করেছে ।

এই ঘটনার পর তাপস এলাকা ছেড়ে পালিয়ে যায় । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube