তিলজলা কাণ্ডে এবার জাতীয় শিশু সুরক্ষা কমিশনের হস্তক্ষেপ

তিলজলায় সাত বছরের শিশুকে নৃশংসভাবে খুনের ঘটনায় তৎপর জাতীয় শিশু সুরক্ষা কমিশন । রাজ্য পুলিশের ডিজি ও মুখ্যসচিবকে এই ঘটনা নিয়ে নোটিস দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে ।

সোমবার সকাল থেকে তিলজলার ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতার রাজপথ ।বাতিল হয়ে যায় একের পর এক ট্রেন ।সুত্রের খবর, শিশু সুরক্ষা কমিশন ঘটনাটি খতিয়ে দেখতে রাজ্যে একটি দল পাঠানোর কথা ভাবছে ।

তিলজলা কাণ্ডে দফায় দফায় উত্তপ্ত হয়েছে কলকাতা । ইটবৃষ্টি থেকে গাড়ি ভাঙচুর হতেও দেখা গিয়েছে । জ্বালানো হয় গাড়িও । বিকেলে র‍্যাফ নামার পর শান্ত হতে থাকে এলাকা । আজ সকালে এলাকা ছিল স্বাভাবিক । নিয়ন্ত্রণে রয়েছে উত্তেজনা । তবে বন্ডেল গেট এলাকায় এখনও মোতায়েন করা রয়েছে প্রচুর পুলিশ বাহিনি । পরিদর্শনে আসেন সাউথ ইস্ট ডিভিশনের ডি সি ।

গতকালের ঘটনায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে । পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার ২০ জনকে । তাদের আজ আলিপুর আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube