খুব সম্প্রতি দ্বিতীয়বারের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বাংলার সঙ্গীত জগতের পরিচিত মুখ দুর্নিবার সাহা । গাঁটছড়া বেঁধেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী ঐন্দ্রিলা সেনের সঙ্গে । এইদিকে মীনাক্ষি-দুর্নিবারের বিচ্ছেদের কথা সকলেই জানে । পুরনো সম্পর্ক ভুলে নতুন সম্পর্কে জড়াতেই বার বার কটাক্ষের মুখে পড়তে হয়েছে দুর্নিবারকে । অন্যদিকে মীনাক্ষি মুখোপাধ্যায় ‘সমবেদনা’ পেয়েছেন নেটিজেনদের থেকে ।
যদিও প্রাক্তন স্বামীর দ্বিতীয়বার বিয়ে নিয়ে কোনরকম মন্তব্য পেশ করেননি মীনাক্ষি । তবে কিছুদিন আগে মীনাক্ষি সামাজিক মাধ্যমে নিজের একটি ছবি শেয়ার করেন । তার সাথে ক্যাপশন লেখেন, ‘Go that extra mile. It’s never crowded.’ কত দূরে যেতে চাইছেন মীনাক্ষি? প্রাক্তন স্বামীর বিয়ের পর শান্তি খুঁজছেন? যদিও দুর্নিবারের বিয়ের কিছুদিন আগে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন মীনাক্ষি । তিনি লিখেছিলেন, ‘জীবনে রণবীর সিংহকে আসতে দিতে হলে রনবীর কপূরদের ছেড়ে দিতে হয়’। বলিউডে এই তিনজন অর্থাৎ দীপিকা, রনবীর কাপুর ও রনবীর সিংহ-এর সম্পর্কের সমীকরণ কারোরই অজানা নয় । এই পোস্ট করে নাম না করে দুর্নিবারকে ইঙ্গিত করতে চেয়েছিলেন মীনাক্ষি তা বলার অপেক্ষা রাখে না ।
মীনাক্ষি নিজেও একজন সঙ্গীতশিল্পী । নতুন ছবি পোস্ট করেতই ‘তুমি ভালবাসা’ লিখে কমেন্ট করেন সঙ্গীত শিল্পী ইমন । পালটা ভালবাসা জানান মীনাক্ষিও । তবে নিন্দুকদের কথায় কর্ণপাত করেননি দুর্নিবার, ঐন্দ্রিলা কেউই । তাঁরা নিজেদের নিয়ে ব্যস্ত । অন্যদিকে কোনরকম সমালোচনাতে জড়াতে চাননি মীনাক্ষিও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

