পথ দুর্ঘটনায় মৃত্যু উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর

রাজ্যে রোজই ঘটছে পথ দুর্ঘটনা । ‘সেফ লাইফ, সেভ ড্রাইভ’এর আওতায় এনেও কমছে না পথ দুর্ঘটনা । ফের পথ দুর্ঘটনা বজবজে । বুধবার রাতে বজবজের পূজালীর ছোট বড়তলায় ঘটে পথ দুর্ঘটনা।

এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী রাতে পূজালীর দিক থেকে আছিপুরের দিকে স্কুটি নিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় একটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা লাগে । তারপরেই ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সে । পরে স্থানীয়রা দেখতে পেয়ে পূজালী থানায় খবর দেওয়ার পাশাপাশি তড়িঘড়ি তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায় । অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আজ সকালে এসএসকেএম হাসপাতালেই মৃত্যু হয় ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। জানা গিয়েছে ওই পরীক্ষার্থী ১৮ বছর বয়সী তনয় মান্না পূজালী দাসপাড়া এলাকার বাসিন্দা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube