অগ্নিকাণ্ড বালুরঘাট বিমানবন্দরে

কোচবিহার থেকে বিমান পরিষেবা চালু হয়ে গেছে ।তবুও চালু করা গেল না বালুরঘাট বিমানবন্দর ।

রাজ্য সরকার বালুরঘাট বিমানবন্দরটি সংস্কার করে । বালুরঘাট থেকে বিমান পরিষেবা চালু করার উদ্যোগের কথা ঘোষণাও করে। বছর দুয়েক আগে বেশ কয়েক কোটি টাকা ব্যয়ে রানওয়ে সম্প্রসারণের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও সংস্কারের কাজ সম্পন্ন করা হয় ।

কিন্তু তারপরে প্রায় দু’বছর অতিক্রম হয়ে গেছে । মাস দুয়েক আগে কোচবিহার বিমানবন্দর চালু হলেও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বালুরঘাট বিমানবন্দর । তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে অফিস ঘরগুলি ।   বিমানবন্দর প্রাঙ্গণও ছেয়ে গেছে জঙ্গলে । আর এই জঙ্গলেই রবিবার সন্ধ্যায় ভয়াবহ আগুন লাগে ।   

আগুন নেভাতে দমকলকর্মী ও পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয় । ঘন্টা তিনেকেরও বেশি সময়ের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ ও দমকলকর্মী।

অগ্নিকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা । প্রাচীর ঘেরা বিমানবন্দরটিতে সাধারণের প্রবেশে নিষেধ থাকা সত্ত্বেও কি করে লাগলো আগুন?

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube