দাদুর বাৎসরিক কাজ সেরে গঙ্গায় তলিয়ে গেল নাতি

।। সুকৃতি ভট্টাচার্য ।।

দাদুর বাৎসরিক কাজ করতে গিয়ে জাজেস ঘাটের গঙ্গায় তলিয়ে গেল দুই নাতি । বুধবার সকাল ১০ টার পর এই ঘটনা ঘটে। পুলিশ ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করেছে। তলিয়ে যাওয়া দুই তরুনের নাম – সানি সাউ বছর ১৯-এর এবং নীতিশ সাউ ২১ বছর বয়সী ।

খিদিরপুরের বাসিন্দা দুই তরুণ । পরিবারের সঙ্গে দাদুর বাৎসরিক ক্রিয়া-কলাপ করতে যান জাজেস ঘাটে । এরপরে নীতিশ হটাৎ তলিয়ে যায়। তখনই তাঁকে বাঁচাতে গিয়ে এগিয়ে আসে সানি। কিন্তু সেও আর উঠতে পারেনি। পরে তলিয়ে যায় দুইজনেই ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube