ইডির নজরে আর এক রহস্যময়ী, শ্বেতা চক্রবর্তী

।। প্রণব ভট্টাচার্য ।।

উত্তর ২৪ পরগনা: দীর্ঘদিন মডেল জগতের সঙ্গে যুক্ত নৈহাটির বিজয় নগরের বাসিন্দা শ্বেতা চক্রবর্তী। গত ২০১৭ সাল থেকে অয়ন শীলের সাথে পরিচয় শ্বেতা চক্রবর্তী। জানা যাচ্ছে অয়ন শীলের স্ত্রীর সুবাদেই মডেল শ্বেতার সাথে পরিচয় অয়নের। অয়ন শীল পেশায় প্রোমোটিং এর ব্যবসা করেন। অয়ন শীলের প্রোমোটিংয়ের ব্যবসার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শ্বেতা। দীর্ঘদিন ধরে কামারহাটি পৌরসভার সিভিল ইঞ্জিনিয়ার পদে চাকরি করেন শ্বেতা চক্রবর্তী।গতকাল অয়ন শীলের বাড়ি থেকে যে সমস্ত নথি উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকেরা, সেখানে পৌরসভাতেও নিয়োগ দুর্নীতির অভিযোগ পেয়েছেন তদন্তকারী সংস্থা। সেখানেই বেশ কয়েকটি পৌরসভার নাম ও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে এটি সূত্রে। আর তাতেই কামারহাটি পৌরসভায় কর্মরত শ্বেতা চক্রবর্তীর সূত্র পান তদন্তকারী অফিসারেরা। ইডির তদন্তে দেখা গেছে শ্বেতার একটি গাড়ি কেনার সময় বেশ কিছু অর্থ দিয়েছিলেন অয়ন। সেই সূত্র অনুযায়ী ইনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকেরা শ্বেতাকে তলব করেছে ইডি দপ্তরে।

শ্বেতা চক্রবর্তীর বিষয়ে কামারহাটি পৌরসভার পুরপ্রধান গোপাল সাহা বলেন, ২০১৬ সালে কামারহাটি পৌরসভার সিভিক ইঞ্জিনিয়ার পদে যোগদান করেন শ্বেতা চক্রবর্তী, অফিসের কাজ ছাড়া সেটার সাথে কোন রকম কোন কথাবার্তা হতো না,অয়নশীল কাজের সূত্রে একবার কামারাহাটি পৌরসভায় এসেছিলেন, যদি আগে জানতাম এই ধরনের ঘটনা হবে তাহলে রিক্রুটমেন্টই করতাম না, এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক, সরকারি পদ্ধতি মেনে যা ব্যবস্থা নেওয়ার সেটা নাওয়া হবে শ্বেতা চক্রবর্তীর বিরুদ্ধে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube