গরুপাচার মামলায় ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ঠাঁই হল অবশেষে তিহাড় জেলেই । বিস্তারিত শুনানি হল না অনুব্রতর । সূত্রের খবর বিচারক রঘুবীর সিং তাঁর চেম্বারে ডেকে নিয়েছিলেন অনুব্রত ও দুই পক্ষের আইনজীবীকে । এরপরেই অনুব্রতর ১৩ দিনের জেল হেফাজতের ঘোষণা করা হল । আগামি ৩রা এপ্রিল অনুব্রত মণ্ডলকে ফের পেশ করা হবে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে ।
আপাতত বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা কেষ্টা মণ্ডলকে থাকতে হবে তিহাড় জেলেই ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

