নিউজ টাইমের পর্দায় রীতিমত ভাইরাল হওয়া ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয় ভদ্রের নাম জড়িয়েছে দুর্নীতিতে । নিয়োগ দুর্নীতিতে জড়িত তাপস মণ্ডল, গোপাল দলপতি, কুন্তল ঘোষের মুখে বারবারই শোনা গেছে কালীঘাটের কাকুর নাম । অভিযোগ উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও ঘনিষ্ঠতা রয়েছে সুজয় ভদ্রর । তাছাড়া নিউজ টাইমের সামনে কালীঘাটের কাকু নিজেই স্বীকার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থায় চাকরি করার কথা । এই পরিপ্রেক্ষিতে নিয়োগ দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন সুজয়কৃষ্ণ ভদ্র তা বলার অপেক্ষা রাখে না ।
আর এত সব কিছুর পরেও আজ সোমবার সুজয় ভদ্র সিবিআইয়ের হাজিরা এড়ালেন কী করে? উত্তরে তিনি জানান, সিবিআই তাঁকে সশরীরে হাজিরা দিতে বলেনি, বলা হয়েছিল তাঁর আয় সংক্রান্ত কিছু নথি পত্র দেখাতে । তাই সুজয় ভদ্রের পরিবর্তে নিজাম প্যালেসে গিয়েছিল তাঁর আইনজীবী ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

