নিউজটাইম ওয়েবডেস্ক : শেষ পর্যন্ত কাঁথি মহকুমা আদালতে আত্মসমর্পণ করলেন নাবালিকা ধর্ষনে অভিযুক্ত তৃণমূলের ছাত্রনেতা শুভদীপ গিরি। বৃহস্পতিবার সকাল ১০. ৩০ মিনিট নাগাদ কাঁথি মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন তিনি। তৃণমূলের ছাত্রনেতা শুভদীপ গিরি এদিন সকালে আইনজীবী মারফত কাঁথি আদালতে আত্মসমর্পণ করেন। দীর্ঘ টালবাহানার পর অবশেষে কাঁথি আদালতে আত্মসমর্পণ করলেন তৃণমূলের ছাত্রনেতা শুভদীপ গিরি।
বস্তুত, কয়েক মাস আগে কাঁথি শহরের জালাল খাঁ বাড় গ্রামের বাসিন্দা তথা তৃণমূলের ছাত্রনেতা শুভদীপ গিরির বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠে। এনিয়ে কাঁথি মহিলা থানায় অভিযোগ দায়ের হয়। শেষ পর্যন্ত কোলকাতা হাইকোর্টে মামলা গড়ায়। হাইকোর্ট তৃণমূলের ছাত্রনেতাকে গ্রেফতার, আত্মসমর্পণ করার জন্য নির্দেশ দেয়। আজ আত্মসমর্পণ করল শুভদীপ গিরি।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

