নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সুকমল ঘোষ ।।
কেশপুরে অভিনেতা সাংসদ দেবের গ্রাম মহিষদায় সিপিআইএম পার্টি অফিস বছর কয়েক আগেই দখলের অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। বামেদের দখল হয়ে যাওয়া পার্টি অফিসে এখন নীল সাদা রং। পতপত করে উড়ছে তৃণমূলের পতাকা। বারবার বামেরা আবেদন করলেও ফেরানো হয়নি সেই কার্যালয়। অবশেষে শনিবার রাতে কার্যালয়ে তালা লাগিয়ে দেয় এলাকার স্থানীয় বাম কর্মীরা। খবর যায় কেশপুর থানায়। রাতেই কেশপুর থানার পুলিশের নির্দেশে নির্দেশে খুলে দেওয়া হয় পার্টি অফিস। স্থানীয় সিপিএম এর এরিয়া কমিটির সম্পাদক সৈয়দ নিয়ামত হোসেন বলেন, ‘আমাদের দলীয় কার্যালয় দীর্ঘদিন ধরে দখল করে বসে আছে শাসক দল। সেই দলীয় কার্যালয় পুনর দখলের জন্যই আমরা কালকে দলীয় কার্যালয়ে তালা লাগিয়েছি।’ অন্যদিকে, ঘটনা নিয়ে মুখ খুলতে রাজি নন গ্রামের কোন মানুষ।পার্টি অফিস দখল এবং পুনঃ দখলকে কেন্দ্র করে পঞ্চায়েতের আগে রাজনৈতিক উত্তাপ বাড়ছে কেশপুরে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

