নিউজটাইম ওয়েবডেস্ক : ।। শান্তনু করণ ।।
হাওড়ার পাঁচলায় আজ সরকারি অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রস্তুতিপর্ব প্রায় চূড়ান্ত। সকাল থেকেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে অনুষ্ঠান স্থল থেকে শুরু করে পাঁচলা মোড়, জাতীয় সড়কের ধারে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা, মুখ্যমন্ত্রী ছবি, কাটআউট ইত্যাদি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা এলাকা। প্রশাসন সূত্রে জানা গেছে এদিন বেলা ১ টা নাগাদ ১৬ নং জাতীয় সড়কের পাশে পাঁচলা মোড়ের একটি ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে একাধিক প্রকল্পের শিলান্যাস ছাড়াও বেশ কিছু উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রীর এই সফরের আগের মুহূর্তে গতকালই অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। মন্ত্রীর সঙ্গে ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল, হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য্যা , হাওড়া জেলা গ্রামীণ পুলিশ সুপার স্বাতি ভাঙ্গালীয়া সহ প্রশাসনিক আধিকারিকরা। এদিন মন্ত্রী পুলক রায় জানিয়েছিলেন, বৃহস্পতিবার, বিভিন্ন সরকারি পরিষেবা প্রদানের পাশাপাশি সাঁকরাইলে জল প্রকল্পের শিলান্যাস, চার লেনের গরপা সেতুর উদ্বোধন ছাড়াও রাজ্য জুড়ে একাধিক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

