নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সন্দীপ সুর ।।
লা লিগায় বার্সার জয়রথ অব্যাহত। রিয়ালের হারের রাতে সেভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল। কাতালানরা।প্রথমার্ধ ছিল গোলশূন্য। কিন্তু দ্বিতীয়ার্ধেই চেনা ছন্দে পাওয়া গেল জাভির শিষ্যদের। ৫৮ মিনিটে প্রথম গোল জোর্দি আলবার। এরপর ব্যবধান বাড়ালেন জাভি এবং রাফিনহা। ২০ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষস্থান মজবুত করল বার্সা। সেইসঙ্গে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান বেড়ে হল ৮। কোপা দেল-রের খেতাব জয়ের পর এবার লা লিগারও গন্ধ পেতে শুরু করে দিল লেওয়ানডস্কিরা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

