নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সন্দীপ সুর ।।
লিগ ওয়ানে শীর্ষস্থান ধরে রাখল পিএসজি। ঘরের মাঠে তুলুজকে ২-১ গোলে হারাল প্যারিস জায়ান্টরা। চোটের জন্য এমবাপে, নেইমার, রামোসরা ছিলেন না, কিন্তু মেসিতো ছিলেন। তার সৌজন্যেই জয়ের ধারা বজায় রাখল পিএসজি। অথচ ম্যাচের শুরুটা হয়েছিল অশনি সংকেত দিয়েই। ম্যাচের ২০ মিনিটে ডাচ মিডিও ব্র্যাঙ্কো ফন ডেন গোল করে এগিয়ে দেন তুলুজকে। তবে সমতায় ফিরতে বেশিক্ষণ সময় লাগেনি পিএসজির। ৩৮ মিনিটে গোল করেন হাকিমি। দ্বিতীয়ার্ধে মেসি ম্যাজিক। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জাদুতে পরাস্ত করলেন প্রতিপক্ষের ডিফেন্ডার-গোলরক্ষকে। তিন তারকার অনুপস্থিতিতে দলের ত্রাতা হলেন আর্জেন্টাইন তারকা। ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষেই থাকল পিএসজি।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

