নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সন্দীপ সুর ।।
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। মায়োর্কার বিরুদ্ধে হেরে খেতাবী লড়াই থেকে অনেকটাই পিছিয়ে পড়ল রিয়াল। ম্যাচের ফল ১-০। ১৩ মিনিটে আত্মঘাতী গোল করে রিয়ালকে বিপদে ফেললেন ডিফেন্ডার নাচো। এরপর সমতা ফেরানোর একাধিক সুযোগ এসেছিল লা লিগার দ্বিতীয় স্থানাধিকারীদের। কিন্তু পেনাল্টি মিস করেন অ্যাসেনসিও। একাধিক সুযোগ নষ্টের খেসারত দিয়ে শূন্য হাতেই মাঠ ছাড়তে হল ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোদের। ২০ ম্যাচ খেলে আনসেলোত্তির দলের পয়েন্ট ৪৫। ট্রফি থেকে কিন্তু দূরে সরছে রিয়াল।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

