নিউজটাইম ওয়েবডেস্ক : অভিনেত্রী সোহিনী সরকারের জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে। বিশেষত বর্তমান প্রজন্মের কাছে তিনি যাকে বলে ‘ক্রাশ’।তাঁর সাধারন জীবনযাপন, অভিনয় দক্ষতা মন ছুঁয়েছে দর্শকদের। অভিনেত্রী সামাজিক মাধ্যমে বিশেষ সক্রিয় নন। তবে যখনই কিছু পোস্ট করেন, কমেন্ট বক্স ভেসে যায় তাঁর ভক্তদের মুগ্ধতায়। আজও ঠিক তাই হল।
সোহিনী যেন একই অঙ্গে অনেক রূপ। কখনও তিনি পাহাড়ি নির্জনতায় হারিয়ে যান, বিন্দুমাত্র মেক আপ মা করে। আবার কখনও মডেলরূপে ধরা দেন তিনি। আজ নিজের বেশ কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে আপলোড করেন সোহিনী।একেবারে ন্যাচারাল মেক আপে, ক্যাজুয়াল লুকে নজর কেড়েছেন তিনি। কালো ট্রাউজারের সঙ্গে লাল টিশার্ট পরেছিলেন অভিনেত্রী। টিশার্টের গায়ে লেখা, ‘কলকাতায় টিনটিন’। সেই ছবিতে কমেন্ট ও শেয়ারের সংখ্যা ক্রমেই বাড়ছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

