নিউজটাইম ওয়েবডেস্ক : আজই মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত পাঠান। সকাল থেকেই হলের বাইরে ভক্তদের ভিড় জমেছে। ফার্স্ট ডে, ফার্স্ট শো মিস করতে চাইছেন না কেউই। হলের মধ্যে থেকেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের পছন্দের কথা লিখছেন উৎসুক দর্শকেরা। যথারীতি স্পয়লারে ছয়লাপ হচ্ছে সোশ্যাল মিডিয়া। সেই স্পয়লারেই দর্শকেরা একই পর্দায় দুই খানের উপস্থিতির ঝলক পেলেন।
সোশ্যাল মিডিয়ায় সকাল থেকেই ভাইরাল হচ্ছে একটি ছবি। সেখানের দেখা যাচ্ছে একই পর্দায় শাহরুখ-সলমান। অর্থাৎ ‘পাঠান’ ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন সলমান খানও। ছবিটি দেখে কিং খানের ভক্তদের পাশাপাশি, সল্লু ভাইয়ের ভক্তরাও উচ্ছ্বসিত হয়ে পড়েছেন। এবার ভাইজানের ভক্তরাও লাইন লাগাবেন হলের বাইরে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

