নিউজটাইম ওয়েবডেস্ক : অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে বিদেশবাসিনী। হলিউডে নিজের কেরিয়ার প্রতিষ্ঠিত করছেন, একইসঙ্গে চুটিয়ে সংসার করছেন নিক জোনাসের সঙ্গে। সদ্য মা হয়েছেন প্রিয়াঙ্কা, তাই বর্তমানে তাঁর অনেকটা জুড়ে রয়েছেন কন্যা। গত রবিবারে স্বামী ও কন্যার সঙ্গেই সমুদ্রসৈকতে করলেন অবসর-যাপন।
ইনস্টাগ্রামে সদা সক্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা। সেখানেই মেয়ে ও স্বামীর সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করেছেন।মালিবুর সমুদ্রসৈকতে নির্ঝঞ্ঝাট মুডে দেখা গেল দম্পতিকে। খোলা আকাশ ও সমুদ্রের আস্বাদ নিল প্রিয়াঙ্কা-নিক কন্যা মালতি মেরির সঙ্গে। ২০১৮ সালের ১ ডিসেম্বর বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। গত বছর জানুয়ারিতে মা সারোগেসির মাধ্যমে মা হন প্রিয়াঙ্কা। নিজেই সামাজিক মাধ্যমে সেই সুখবর দেন। মেয়ের নাম রাখেন, মালতি মেরি চোপড়া জোনাস। যদিও ছোট্ট মালতির মুখ এখনও প্রকাশ্যে আসেনি। অধীর আগ্রহে রয়েছেন নেটিজেনরা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

