নিউজটাইম ওয়েবডেস্ক : শুধু মেসি নন, ফ্রান্সকে কাপ জিততে গেলে থামাতে হবে প্রচণ্ড উজ্জীবিত গোটা আর্জেন্টিনা দলকে। অথচ ফাইনালের আগে বড়সর ধাক্কা খেয়েছে ফরাসি শিবির। অসুস্থ হয়ে পড়েছেন ভারানসহ চার পাঁচ জন ফুটবলার। ফাইনালে সবাই খেলতে পারবেন কিনা রয়েছে প্রশ্নচিহ্ন। বেশ অস্বস্তিতে ও দুশ্চিন্তায় দিদিয়ের দেশঁ।
স্বস্তির জায়গা, আগের ম্যাচে চোট পেলেও ফাইনালে মাঠে নামার অবস্থায় আছেন হার্নান্ডেজ। রবিবার জিততে পারলেই ব্রাজিলের রেকর্ড ছুঁয়ে ফেলবে ফ্রান্স। ১৯৫৮ ও ১৯৬২ – পরপর দু’বার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এবার ফ্রান্সের সামনে সেই রেকর্ড ছোঁয়ার হাতছানি। তবে শারীরিক ও মানসিকভাবে একটু পিছিয়ে থেকেই নামতে হচ্ছে বিশ্বচ্যাম্পিয়নদের।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

