নিউজটাইম ওয়েবডেস্ক : শুধু মেসি নন, গোটা আর্জেন্টিনা শিবির অস্থির, কখন বাজবে শুরুর বাঁশি। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে কাপটা বুয়েনস এয়ার্সে নিয়ে যেতে তৈরি এই আর্জেন্টিনা দল। মেসির ফর্ম দেখে উজ্জীবিত হয়ে উঠেছে গোটা দল। স্কালোনির স্বস্তির জায়গা হল কার্ড সমস্য কাটিয়ে দুই সাইড ব্যাকই ফাইনালের দলে ফিরছেন। লেফট ব্যাকে অ্যাকুনা ফিরে আসায় বাঁদিকটা আরও সচল হয়ে উঠবে।
রাইট ব্যাকেও মোলিনার জায়গায় ফিরছেন মন্ট্রিয়েল। তবে গোমেজকে হয়ত রিজার্ভ বেঞ্চেই বসতে হবে। শেষ মুহূর্ত পর্যন্ত দেখা হবে দি মারিয়ার ফিটনেস কেমন। তাঁকে শুরু থেকে খেলানোর চেষ্টা অব্যাহত। লাউতারো মার্টিনেজ ও পাওলো দিবালার প্রথম একাদশে খেলার সম্ভাবনা নেই। হয়ত পরের দিকে নামতে পারেন তাঁরা। সব মিলিয়ে অনেকটাই চাপমুক্ত আর্জেন্টিনা শিবির।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

