নিউজটাইম ওয়েবডেস্ক : আর্জেন্টিনাকে ফের বিশ্ব জয়ের স্বপ্ন দেখাচ্ছেন ফুটবলের যুবরাজ মেসি। ফ্রান্সকে হারাতে পারলেই দিয়াগোকে ছুঁয়ে ফেলবেন লিও। দলটাও খেলছে দারুণ ছন্দে। কাজ করছে লাকফ্যাক্টর। ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে নামার আগে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক মেসিদের ফাইনাল যাত্রার দিকে।
প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে কাতারের কাপযুদ্ধের অভিমান শুরু করে আর্জেন্টিনা । দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। মেক্সিকোর বিরুদ্ধে ২-০ ফলে ম্যাচ জেতেন মেসিরা। তৃতীয় ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে ২-০ ফলে ম্যাচ জেতে স্কালোনির দল। নক আউটের প্রথম লড়াইয়ে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারান মেসিরা। আর শেষ আটের রুদ্ধশ্বাস লড়াইয়ে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। সেমিতে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে দুরন্ত ফুটবল মেসিদের। ৩-০ গোলে ম্যাচ জিতে ষষ্ঠবার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। ফ্রান্সকে হারতে পারলেই অধরা বিশ্বজয়ের স্বাদ পাবেন মেসি।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

