নিউজটাইম ওয়েবডেস্ক : ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে মরক্কো। প্রথম আফ্রিকার দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে আসরাফ হাকিমিরা। গ্রুপ লিগ থেকে নক আউট মাত্র একটা গোল হজম করে তাঁক লাগিয়ে দিয়েছেন মরক্কানরা। কেমন ছিল তাদের সেমির সফর। ফিরে দেখা যাক সেই দিকে।
প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে তাঁরা। এর পর বেলজিয়ামকে ২-০ ও কানাডাকে ২-১ গোলে হারান হাকিমিরা।নক আউট থেকে শুরু বোনো ম্যাজিক। টাইব্রেকারে স্পেনকে ৩-০ গোলে হারিয়ে নক আউট করে মরক্কো। কোয়ার্টারফাইনালে রোনাল্ডোর পর্তুগালের বিরুদ্ধে ম্যাচ জেতে ১-০ গোলে। এবার সামনে ফ্রান্স। বড় কঠিন ঠাঁই। কিন্তু ইতিহাস যাঁরা লেখেন তাদের কাজতো সহজ হয় না। পারবে কি মরক্কো বিশ্বকাপে নয়া ইতিহাস লিখতে। জানতে অপেক্ষা করতে হবে বুধবার মধ্যরাত পর্যন্ত।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

