নিউজটাইম ওয়েবডেস্ক : এমবাপে, গ্রিয়াজম্যানদের সামনে পর পর দুবার বিশ্বকাপ জয়ের হাতছানি। সামনে আরও দুটি ম্যাচ। সেমিফাইনাল ও ফাইনাল। জিততে পারলেই আরও চার বছরের জন্য বিশ্বকাপ ফ্রান্সেই রাখার ছাড়পত্র পেয়ে যাবেন দিদিয়ের দেশঁর দল। কিন্তু এই পথ অতিক্রম করতে ফরাসি ফুটবলারদের যে কাঠ খড় পোড়াতে হল, নজর রাখা যাক একবার সেই দিকে।
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিলেন এমবাপেরা। এর পর ডেনমার্কের বিরুদ্ধে ২-১ গোলে জয়। গ্রুপের শেষ ম্যাচে তিউনিশিয়ার কাছে ১-০ গোলে হারলেও গ্রুপ শীর্ষে থেকে প্রিকোয়ার্টার ফাইনালে পৌঁছয় ফ্রান্স। নক আউটের প্রথম ম্যাচে পোল্যান্ডকে ৩-১ গোলে হারান জিরুরা। কোয়ার্টারফাইনালে শক্তিশালি প্রতিপক্ষ ইহ্যান্ডের বিরুদ্ধে ২-১ গোলে ম্যাচ জিতে এবার সামনে মরক্কো। ম্যাচ জিততে পারলেই ফের ফাইনালের মঞ্চ। ব্রাজিল, ইতালির মত পর পর দুবার বিশ্বজয়ের সুযোগ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

