নিউজটাইম ওয়েবডেস্ক : ফ্রান্স আর বিশ্বকাপের মাঝে দাঁড়িয়ে শুধু লিও মেসি। আর্জেন্টিনা আর কাপের মাঝে দাঁড়িয়ে শুধু দিদেয়ের দেশঁর দল। মোদ্দা কথা কাতারের মেগা ফাইনালে সামনাসামনি আর্জেন্টিনা-ফ্রান্স। মরক্কোর রূপকথা থামিয়ে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গেলেন দেম্বেলে হুগো লরিসরা। ২-০ গোলে ম্যাচ জিতলেন ফরাসিরা। কিন্তু অ্যাটলাসের সিংহদের থামাতে অনেক কাঠখড় পোড়াতে হলো। শুরুর পাঁচ মিনিটের মধ্যে কোচ দেশঁর চিন্তা কমিয়ে দিয়েছিলেন হার্নান্ডেজ। বাঁ পায়ের ভলিতে এগিয়ে দিয়েছিলেন দলকে। ভাবা গিয়েছিল শুরুতেই গোল পেয়ে রাশ নিয়ে ফেলবেন গ্রিজম্যানরা।
সেটা হয়নি। উল্টে গা ঝাড়া দিয়ে উঠলো মরক্কো। হাকিমি-মবারাতরা বারবার ঝটকা দিলেন। মাঝমাঠ আর উইং দিয়ে ত্রাহি ত্রাহি রব তুলে দিলেন। দ্বিতীয়ার্ধে সুপার সাব হিসাবে মাঠে নামা কোলো মুনোই ব্যবধান বাড়ালেন। মাঠে নামার ৪০ সেকেন্ডের মধ্যে গোল করলেন মুনোই। জয় এলো। কিন্তু কাঁপিয়ে দিয়ে গেল মরক্কো। ৬৪ বছর আগে টানা দুবার চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। পেলেদের সেই রেকর্ড স্পর্শ করার সুযোগ ফ্রান্সের সামনে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

