নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার রাতে বিশ্বকাপে ফের সাম্বা ঝড়ের অপেক্ষা। রাত সাড়ে ৯টায় সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে নামছে ব্রাজিল। নেইমার ও দানিলোকে বাইরে রেখেই নামতে হবে। চোটের জন্য গ্রুপ লিগের বাকি দুটি ম্যাচ থেকেই ছিটকে গেছেন দু’জন। সোমবারই নক আউট পর্ব নিশ্চিত করে নিতে চায় সেলেকাও।
নেইমারকে ফ্রি রোল দিয়েছিলেন কোচ তিতে, তাই তিনি না থাকায় কিছু ট্যাকটিক্যাল পরিবর্তনও করতে হবে তিতেকে। নেইমারের জায়গায় হয়ত খেলবেন ফ্রেড। দানিলো না থাকায় রাইট ব্যাকে মিলিতাওয়ের খেলার সম্ভাবনাই বেশি। অন্যদিকে সেই অভিজ্ঞ সাকিরিকে সামনে রেখেই ব্রাজিলকে আটকানোর ছক কষছে সুইৎজারল্যান্ড।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

