নিউজটাইম ওয়েবডেস্ক : খেলায় হারজিত থাকেই।এই স্বাভাবিক কথা মেনে নিয়েই এগিয়ে চলে জীবন। কিন্তু সেই হার যদি বিশ্বকাপের ময়দানে হয়? অসহিষ্ণুতা আগুন জ্বালায়। এই আগুনেই পুড়ছে বেলজিয়াম।বিশ্বকাপের ময়দানে মরক্কোর কাছে হার মেনে নিতে পারেনি ফুটবলপ্রিয় বেলজিয়ামবাসী।
বিশ্বকাপে মরক্কোর কাছে ২-০ গোলে হারে প্রভাব পড়েছে বেলজিয়ামে রাজধানী ব্রাসলেসে। দোকানের কাঁচ ভাঙেন উত্তেজিত জনতা। পুলিশের সঙ্গে জড়িয়ে পড়েন রক্তযুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়। ইতিমধ্যেই সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো পরিষেবা। শহরের বিভিন্ন জায়গাও ঘিরে রেখেছে পুলিশ। ব্রাসেলস পুলিশ জানিয়েছে এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে তারা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

