নিউজটাইম ওয়েবডেস্ক : তিকিতাকার পাশাপাশি এদিন জয় হল টিকে থাকার লড়াইয়েরও। বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচ হল রবিবার মধ্যেরাতে। সেই স্পেন-জার্মানি ম্যাচ শেষ হল ১-১ গোলে। ড্র করে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখল জার্মানরা। একটা টানটান ম্যাচ হল ।প্রথমার্ধের থেকে দ্বিতীয়ার্ধে জার্মানিকে অনেক উজ্জ্বল দেখাল। সেই তুলনায় স্পেন প্রথম থেকেই গত ম্যাচের ছন্দ নিয়ে মাঠে নেমেছিল। যদিও গোল হল দ্বিতীয়ার্ধে। গোল করলেন দুই দলেরই বদলি ফুটবলাররা।
এদিন তোরেস অনেকটা ম্লান ছিলেন। তাই এনরিকে তার পরিবর্তে মাঠে নামান মোরাতাকে। ৬২ মিনিটে সেই মোরাতার গোলেই এগিয়ে যায় স্পেন। ওদিকে মুলারও জার্মানিকে গোল করে এগিয়ে দিতে পারছিল না। তাই তাকে বসিয়ে জার্মান কোচ মাঠে নামান ফুলক্রুগকে। ৭০ মিনিটে সেই ফুলক্রুগের গোলেই স্বস্তি ফেরে জার্মানদের। ম্যাচ ড্র হয়ার ফলে গ্রুপ ইর লড়াই অনেকটাই জমে উঠল। গ্রুপের চার নম্বর দল হলেও সুযোগ থাকল জার্মানির কাছেও।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

