নিউজটাইম ওয়েবডেস্ক : কাতার বিশ্বকাপে দ্রুততম গোল করার রেকর্ড গড়েও জিততে পারল না কানাডা। ৪-১ গোলে ম্যাচ জিতে নিল ক্রোয়েশিয়া। অভিজ্ঞতার অভাবেই রেকর্ডটা মধুর করতে পারল না কানাডা। ম্যাচের বয়স তখন সবে ৬৮ সেকেন্ড। গোল করে কানাডাকে এগিয়ে দিয়েছিলেন দলের তারকা ফুটবলার আলফোন্সো ডেভিস। এর পর কেবল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আক্রমণ করে যায় গতবারের বিশ্বকাপ রানার্সরা।
বিরতির আগেই গোল সোধ করে এক গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। গোল করেন ক্রামারিচ ও লিভিয়া। বিরতির পর নিজের দ্বিতীয় গোলটি করেন ক্রামারিচ। ম্যাচের একেবারে শেষ সময়ে কানাডার কফিনে শেষ পেরেকটি পুতে দেন ওরসিচ। প্রথম ম্যাচে মোরক্কোর কাছে আটকে গিয়ে যে দুশ্চিন্তা দানা বেঁধে ছিল ক্রোয়েশিয়া শিবিরে। কানাডাকে হারিয়ে তা অনেকটাই দুর হল লুকা মদ্রিচদের।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

