বিয়ে বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের । আহত হয়েছেন ১৫ জন। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে পুরাতন মালদার মহামায়া মন্দির এলাকায় । পরিবার সূত্রে জানা যায়, মৃত দু’জনের নাম অসীম কর্মকার ও ছবি কর্মকার। এরা দুজনেই সম্পর্কে ভাই ও দিদি। তাদের বাড়ি হবিবপুর থানার আইহো নামোটোলা এলাকায়। জানা যায়, এদিন রাতে পুরাতন মালদা থানার ডিস্কো মোড় এলাকায় এক আত্মীয়র বাড়িতে বিয়ের অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করতে যাচ্ছিলেন। পরিবারের সকলেই আইহো নামোটোলা থেকে একটি অটো করে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাচ্ছিলেন । পুরাতন মালদা থানার মহামায়া মন্দির এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোতে ধাক্কা মারলে অটো পাল্টি খেয়ে যায় এবং তার ফলেই মৃত্যু হয় দুজনের আহত হয় ১৫ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক । এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

