পাঁচিল ভেঙ্গে এক পরিবারে মৃত ১ ও জখম ১ জন । মৃত বোন ও জখম দাদা । ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে মুর্শিদাবাদের ফরাক্কার অর্জুনপুরে। পুলিশ সূত্রে জানা যায় মৃত ছাত্রীর নাম সালমা খাতুন (৬) । প্রথম শ্রেনীর ছাত্রী । জখম ছাত্রের নাম ইজাজ হোসেন (৯)। দ্বিতীয় শ্রেনীর ছাত্র । তাদের বাড়ি ফরাক্কার অর্জুনপুরে । স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি বাড়ির বাউন্ডারি পাঁচিল ভেঙ্গে গুরুতর জখম হয় দুই শিশু । রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ দুর্বল পাঁচিলটি তাদের উপর ভেঙ্গে পড়ে যায় । স্থানীয় বাসিন্দারা তাদেরকে অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক সালমা খাতুনকে মৃত বলে ঘোষণা করেন । আর ইজাজ হোসেনকে জঙ্গীপুর হাসপাতালে হস্তান্তর করা হয় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার পুলিশ ও ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী। পুলিশ মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর ময়নাতদন্তের জন্য পাঠায়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

