পাগলে কী না করে !

ছুরি নিয়ে পরপর হামলা , ছুড়ির হামলায় আহত হল আট জন । ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ানো বানারহাট ব্লকের ধূপগুড়ি থানার অন্তর্গত সাঁকোয়াঝোড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সজনাপাড়া এলাকায় । সেই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে জানা গিয়েছে । সাতসকালে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । গ্রামবাসীদের তৎপরায় অবশেষে ওই মানসিক ভারসাম্য ব্যক্তিকে বাগে নিয়ে আসা হয়। ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানায় পুলিশ। মানসিক ভারসাম্য ওই ব্যক্তির নাম তইজুল হক।

আহতরা সেই ব্যক্তির নিকট আত্মীয় বলেই জানা গিয়েছে। তবে কি কারণে সে এরকম কাণ্ড ঘটালো সেটা পরিষ্কার নয়। চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসা শুরু হয় তবে ছুরির আঘাত গুরুতর হওয়ায় এদের মধ্যে দুজন মহিলা ও তিন জন পুরুষেরকে জলপাইগুড়ি রেফার করা হয়। পুলিশ সেই যুবককে আটক করেছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube