নিউজটাইম ওয়েবডেস্ক : নতুন বছর, নতুন আরসিবি, নতুন লোগো। শুক্রবার নিজেদের নয়া লোগো প্রকাশ করল আরসিবি। মঙ্গলবার ক্রিকেট অনুরাগীদের চমকে দিয়ে ফেসবুক, টুইটার-সহ যাবতীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে রাতারাতি নিজেদের সমস্ত প্রোফাইল ছবি উড়িয়ে দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। এর পরেই শুরু হয় শোরগোল। এমনকি এই ঘটনার জেরে উদ্বেগ প্রকাশ করেছিলেন খোদ আরসিবি অধিনায়ক বিরাট কোহলিও। এরপরেই জানা যায় নতুন বছরে সবকিছু নতুন করে শুরু করতে চাইছে ফ্র্যাঞ্চাইজি। দলেও আসছে একাধিক বদল।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে প্রথম সারির তারকাদের খেলতে দেখা গেলেও আইপিএলে এখনও পর্যন্ত জয়ের স্বাদ পায়নি তারা। কিন্তু সমস্ত হতাশার মধ্যেও নয়া মরশুমে নতুন করে লড়ার জন্য কোমর বাঁধছে ব্যাঙ্গালোর। আসন্ন তিন মরশুমের জন্য মুথুট ফিনকর্পের সঙ্গে নয়া পার্টনারশিপে চুক্তিবদ্ধ হয়েছে আরসিবি। আর এদিনই প্রকাশ্যে এল দলের নয়া লোগো। ইতিমধ্যেই সেই নতুন লোগোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আরসিবি লিখেছে, “চ্যালেঞ্জিং স্পিরিটকে তুলে ধরা হল। নতুন দশক, নতুন আরসিবি আর এটা আমাদের নতুন লোগো।” রঙের কম্বিনেশন এবং সিংহের প্রতীক প্রায় একইরকম থাকলেও লোগোর লুকে কিছুটা বদল করা হয়েছে। নয়া লোগো প্রসঙ্গে আরসিবি চেয়ারম্যান সঞ্জীব চুরিওয়ালা বলেন, ‘সমর্থকদের আনন্দ দেওয়া ও তাদের সঙ্গে যুক্ত থাকার অঙ্গীকারের জন্য নয়া এই লোগো। কারণ, সমর্থকরাই আমাদের আসল শক্তি। আমাদের মনে হয়েছিল ক্লাবের জন্য এই বদলটা জরুরি।’। লোগো প্রকাশ্যে আসের পরেই সানরাইজার্স হায়দরাবাদের তরফে ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টোর ছবি পোস্ট করে জানিয়ে দিয়েছেন, আরসিবির সঙ্গে তারা লড়াইয়ের জন্য প্রস্তুত।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

