নিউজটাইম ওয়েবডেস্ক : টি-২০ সিরিজ হারের বদলা নিতেই কার্যত পরবর্তী ওয়ান ডে সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড৷ টেস্ট সিরিজের আগে কোহলি অ্যান্ড কোম্পানিকে এইভাবে আক্রমন যে তাঁদের মনোবলে আঘাত হেনেছে তা আর বলার অপেক্ষা রাখেনা।
আগেই পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ৫-০ ব্যবধানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় তুলে নেয় ভারত। নিজেদের ডেরায় হারের ধাক্কা সহ্য করতে না পেরে ওয়ান ডে সিরিজে ভারতের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমনাত্মক হয়ে ওঠে কিউইরা। প্রথম দুটি ম্যাচ হয় হ্যামিল্টন ও অকল্যান্ডে। সেখানে ভারতের বিরুদ্ধে সিরিজ জিতে আগেই সিরিজের দখল নিয়েছিল কিউয়িরা৷ পরে মাউন্ট মাউনগানুইয়ে তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে ৫ উইকেটে ভারতকে পরাজিত করল কিউয়িরা৷ এদিন টসে জিতে প্রথমে বল করতে নামে নিউজিল্যান্ড। ভারত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে তোলে ২৯৬ রান। জবাবে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। আক্রমণাত্মক ম্যাচ খেলে ৪৭.১ ওভারেই ৫ উইকেট হারিয়ে ৩০০ রান তুলে ম্যাচ জিতে নেয় কিউয়িরা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

