নিউজটাইম ওয়েবডেস্ক : পাতিয়ালায় পাঞ্জাবকে ৪৮ রানে হারিয়ে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা। বাংলার স্পিনার শাহবাজ আহমেদের দুর্দান্ত বোলিং মাত্র তিন দিনেই সমাপ্ত হল চার দিনের ম্যাচ। এদিন তিনি একাই নেন সাত উইকেট।
এদিন ১৯০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামে পাঞ্জাব । কিন্তু শাহবাজ আহমেদ ও আকাশদীপদের দূর্দান্ত বোলিং-এ দ্বিতীয় ইনিংসে পাঞ্জাব অলআউট হয়ে যায় ১৪১ রানে। বাংলা জেতায় নকআউট পর্বের আগেই বিদায় নিল পাঞ্জাব। দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নিয়ে বাংলার জয়ের নায়ক স্পিনার-অলরাউন্ডার শাহবাজ আহমেদ। প্রথম ইনিংসে ৭ উইকেটের পর শুক্রবার দ্বিতীয় ইনিংসে শাহবাজের ঝুলিতে সংযোজিত হল আরও ৪ টি উইকেট।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

