হঠাৎই আগুন লেগে পুড়ে ছাই হল ঘর ।

এ জে সি বসু বি.গার্ডেন থানার অন্তর্গত গোপালনগর কলোনি এলাকায় একটি বাড়িতে হঠাৎই আগুন লাগে । সূত্র মারফত জানা যাচ্ছে বাড়ির লোক বাচ্ছাকে স্কুল দিতে গিয়েছিলেন । এই সময়েই আগুন দেখতে পান প্রতিবেশীরা । আতঙ্ক ছড়ায় এলাকায় । পাড়া-প্রতিবেশীরা ঝাঁপিয়ে পড়েন আগুন নেভানোর চেষ্টায় । খবর দেওয়া হয় দমকল বিভাগে । দমকলের একটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। কিছুক্ষনের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসেন দমকল কর্মীরা। এই ঘটনার জেরে একটি ঘর সম্পুর্ন ভস্মীভূত হয় এবং পাশে একটি ঘরের একাধিক অংশ পুড়ে যায় । কাঠের জ্বাল দেওয়া উনুন থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube