পথ দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের ।

পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে। ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর চন্দ্রকোনা রোডের কুবাই পোল থেকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকটি পড়ে যায় নদীতে। মোটর বাইকে থাকা দুই যুবকেরই মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুজনেরই বাড়ি মেদিনীপুর শহরে। মনে করা হচ্ছে গতকাল রাত্রিতে মোটর বাইকে করে তারা মেদিনীপুর ফিরছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে পোল থেকে নিচে পড়ে যায় মোটরবাইকটি। আজ সকালে স্থানীয় মানুষের নজরে আসে বাইকটি । তারপরেই পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে চন্দ্রকোনা রোড পুলিশ ফাড়ির পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube