ফের প্রকাশ্যে শাসক শিবিরের গোষ্ঠী কোন্দলের জেরে বোমাবাজি ।

ফের প্রকাশ্যে শাসক শিবিরের গোষ্ঠী কোন্দল । পঞ্চায়েত ভোটের আগে আবারও সামনে এলো বোমাবাজি । তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে ভাঙচুর ও বোমাবাজি হয় । গতকাল রাতে কৃষ্ণনগর নগেন্দ্র নগরে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়ে ভাঙচুর , বোমাবাজি করে । এক তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে ঘটনায় । ঘটনাটি কোতোয়ালি থানার কৃষ্ণনগর নগেন্দ্র নগরের। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে তৃণমূল কর্মী বনমালী মোদক স্থানীয় ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পলাশ দাশের অনুগামীর বাড়িতে কয়েকজন ভাঙচুর চালায় এবং এলাকায় বোমাবাজি করে । অভিযোগের তীর ছাত্র নেতা সম্রাট পালের অনুগামীদের বিরুদ্ধে, যদিও স্থানীয় কাউন্সিলর পলাশ দাশ একথা প্রকাশ্যে বলতে চাননি পাশাপাশি তিনি জানিয়েছেন, ‘দীর্ঘদিন ধরেই এলাকায় অসামাজিক কাজ চলছে বাইরে থেকে লোক আসছে পুলিশ প্রশাসনকে পরিস্থিতি এলাকার শান্ত করার জন্য আবেদন রাখছি।’ এই ঘটনায় গতকাল রাতে দফায় দফায় গন্ডগোল হয় পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে ঘটনার পরিস্থিতি সামাল দেয়। যদিও কোনও দলের কথা মানতে চাননি তৃণমূল নেতৃত্ব । পাড়ার মধ্যে গন্ডগোল এর মধ্যে রাজনীতি কোন বিষয় নয় একথাও জানানও হয় তৃণমূলের তরফ থেকে । সকাল থেকে এলাকায় পুলিশের টহলদারি এবং পুলিশ পিকেট রয়েছে। ঘটনার সাথে জড়িতদের খুঁজে তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গায় কোতোয়ালি থানার পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube