আসানসোলে ফের দলবদল ।

আসানসোলে ফের দলবদল । আসানসোল পুর নিগমের ১০৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তারকনাথ ধীবর তৃণমূলে যোগ দিলেন । মন্ত্রী মলয় ঘটকের হাত থেকে দলীয় পতাকা তুলে নিলেন তিনি । মানুষের কাজ করার জন্যই তিনি বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন বলে জানিয়েছেন । একইভাবে মন্ত্রী মলয় ঘটকের দাবি, তারকনাথ ধীবরকে নিয়েই আসানসোল পুর নিগমে উন্নয়নের কাজ হবে ।
যদিও স্বাভাবিকভাবেই বিজেপির পক্ষ থেকে এই দলবদলকে কটাক্ষ করা হয়েছে । নেতৃত্বের দাবি, কয়লা-বালির টাকায় কাউন্সিলর কেনার কাজ হচ্ছে । যদিও তা দীর্ঘস্থায়ী হবে না। কিছুদিনের মধ্যে সবাইকেই বিজেপিতে যোগদান করতে হবে । দৃঢ় বিশ্বাস বিরোধীদের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube