নিউজটাইম ওয়েবডেস্ক : জল্পনাই সত্যি হল শেষ পর্যন্ত।দিল্লি নেওয়া হবে অনুব্রত মণ্ডলকে। রাউস অ্যাভিনিউতে, আজ তাঁকে দিল্লি নিয়ে জেরা করার আবেদন জানিয়েছে ইডি।সেই আবেদন গৃহীত হয়েছে ইতিমধ্যেই। আগামী মঙ্গলবার এই বিষয়ে শুনানি দেবে আদালত।
বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে দীর্ঘক্ষণ জেরার পর গ্রেফতার করে ইডি। গরু পাচার, লটারিসহ একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। তবে সূত্র মারফত জানা যায়, জেরায় সহযোগিতা করেননি কেষ্ট। অন্যদিকে তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যাওয়ার পর থেকেই অনুব্রতকেও দিল্লি নেওয়া হবে এই রব উঠেছিল।মনে করা হচ্ছে এখন শুধু সময়ের অপেক্ষা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

