আগুনে পুড়ে ভস্মিভূত দোকান ।

ফের অগ্নিকাণ্ড ! শুক্রবার গভীর রাতে ক্যানিং থানার এক নম্বর দিঘীরপাড় পঞ্চায়েতের তাঁতকল মোড়ের কাছে একটি ইলেকট্রিকের বাল্ব তৈরীর দোকান ঘরে আগুন লেগে ভস্মিভুত হয়ে যায় গোটা দোকান। প্রায় ১৮ থেকে ২০ লক্ষ টাকার ইলেকট্রিক বাল্ব তৈরির সরঞ্জাম সহ দোকানটি সম্পূর্ণ পুড়ে যায় বলে জানায় দোকানের মালিক সৌমেন নস্কর। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ও ক্যানিং মহকুমা দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল আধিকারিদের প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube