নিউজটাইম ওয়েবডেস্ক : সবকিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই পঞ্চায়েত নির্বাচন হবে এ রাজ্যে। তাঁর আগে ভাঙড়ের প্রতিটি ব্লক অনুযায়ী তৃণমূলের সভাপতিদের নাম ঘোষনা হবে। সেই ঘোষনার দোড় গোড়ায় দাঁড়িয়ে ক্ষমতা দখলের লড়াইয়ে কাদা ছোঁড়াছুড়ি শুরু করে দিল ভাঙড়ের তৃণমূলের দুই গোষ্ঠী। একটি পুরানো অডিও রেকর্ড কে হাতিয়ার করে আসরে নেমে পড়েছেন তৃণমূল নেতা কাইজার আহমেদের বিরোধী গোষ্ঠীর লোকজন। সব মিলিয়ে নতুন করে গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ ভাঙড়ে।
গত বছর বিধানসভা নির্বাচনের সময় বোমাবাজির ঘটনায় আদালতের রায়ে কাইজার ছিলেন বাড়িছাড়া। সেই সময় কাইজার দীর্ঘক্ষণ ফোনে কথা বলেন আইএসএফ নেতা সরিফুল মোল্লার সাথে। তাতে কাইজার সরিফুলকে আইএসএফে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কাইজার নাকি এক কোটি টাকা পর্যন্ত রাজী ছিলেন বিধানসভার টিকিটের জন্য। এই অডিও হাতে আসতেই আসরে নেমে পড়েছেন কাইজার বিরোধী প্রাক্তন অঞ্চল সভাপতি ফজলে করিম, মোফাজ্জল গাজি সহ অনান্যরা। ফজলে করিম সাংবাদিক সম্মেলন করে বলেন, যে কাইজারের নেতৃত্বে তৃণমূল কর্মীরা এলাকায় লড়াই করছেন, আর তিনিই তলে তলে আইএসএফের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। উনি দল করেন শুধু তোলাবাজির জন্য ।কাইজার পঞ্চায়েতের টেন্ডার থেকে দশ শতাংশ কমিশন নেন। যে সমস্ত তৃণমূলের কর্মীদের সঙ্গে ওর বিরোধ হয় উনি তাঁদের আইএসএফের তকমা দিয়ে গ্রেপ্তার করে দিচ্ছেন। এমন নেতার অপসারণ চাই। যদিও ঘটনা প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন তৃণমূল নেতা কাইজার আহমেদ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

