নিউজটাইম ওয়েবডেস্ক : রায়গঞ্জের গৃহবধূ সুপ্রিয়া দত্ত হত্যাকান্ডে মূল অভিযুক্তকে আলিপুরদুয়ার থেকে গ্রেফতার করল পুলিশ।আলিপুরদুয়ারের ফালাকাটার হোটেল থেকে কোচবিহারের চ্যাংড়াবান্দা এলাকার বাসিন্দা প্রবাল সরকারকে বুধবার গ্রেফতার করে পুলিশ।এরপর বুধবার রাতেই অভিযুক্তকে রায়গঞ্জ থানায় নিয়ে আসা হয়।পুলিশি তদন্তে উঠছে পরকীয়া সম্পর্কের বিষয়।রায়গঞ্জ পুলিশের ডিএসপি রিপন বলেন, ওই গৃহবধূর সাথে পরকীয়া সম্পর্ক ছিল ধৃত যুবকের। আর এই সম্পর্কে টানাপোড়েনের জেরেই ঐ মহিলাকে খুন করা হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান।ধৃতের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।ধৃতকে আজ আদালতে তোলা হবে বলে জানানো হয়েছে, রায়গঞ্জ থানার পক্ষ থেকে।
প্রসঙ্গত গত ১১ নভেম্বর নিজের ঘরের ভেতর গলাকাটা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় সুপ্রিয়া দত্তের।এরপর পুলিশ তদন্তে নামলে খুনের সাথে পরিচিত ব্যক্তির যোগ পান, তারই পরিপ্রেক্ষিতে প্রবাল সরকার নামে ঐ ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। হত্যার দিন প্রবালকে সুপ্রিয়ার বাড়ির পাশে সি সি ক্যামেরার ছবিতে ধরা পরেছিল । প্রবালকে বুধবার গভীর রাতে রায়গঞ্জে নিয়ে পৌছায় পুলিশ ।কে সুপ্রিয়া’কে হত্যা করেছেন , কতদিনের পরিচয় ছিল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিছুই জানায়নি প্রবাল।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

